ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বারবার পুলিশের বাধা, সড়কে নেতাদের অবস্থান ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি বর্জন, ২৪ ঘণ্টার আলটিমেটাম শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারখানা সচল রাখতে সিএনজি স্টেশনের গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ আন্তর্জাতিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ
Advertise with us

জিনেদিন জিদানের হাতে ফরাসি ফুটবলের দায়িত্ব

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
জিনেদিন জিদানের হাতে ফরাসি ফুটবলের দায়িত্ব

জিনেদিন জিদান।  ছবি: -সংগৃহীত

দুই দশক আগের বিশ্বজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের হাতে ফরাসি জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে এবং ইংল্যান্ডের বিপক্ষে হেরে চতুর্থ হয়ে অভিযান শেষ করার পর সমাপ্তি ঘটে দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের সফল অধ্যায়ের। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত জিদানের সঙ্গে চুক্তি করা হয়েছে।

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এটিই ৫৪ বছর বয়সী এই কোচের নতুন যাত্রা। দায়িত্ব গ্রহণ শেষে জিদান জানান, “ফরাসি জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। এই দলের কোচ হতে পারাটা চরম আনন্দের ও গর্বের, আবার একই সঙ্গে বড় দায়িত্বের।”

দেশমের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের ক্যারিয়ারের সব কোচকে স্মরণ করেন এবং জাতীয় দলকে নিয়ে তাঁর বিশাল উচ্চাকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই জাদুকরের ওপর এখন ফ্রান্সের ডাগআউট মাতানোর নতুন মিশন।

জিদানের অধীনে ফরাসি দল খুব দ্রুতই মাঠে নামছে। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের ম্যাচে তুরস্ক সফরে যাবে তারা এবং ২ অক্টোবর ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে মুখোমুখি হবে ইতালির।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa