ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে ওষুধে বাড়ছে উৎপাদন খরচ: দাম বৃদ্ধির ইঙ্গিত বাপির দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে: অর্থমন্ত্রী মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ অগ্নিনিরাপত্তা লঙ্ঘনের দায়ে কলকাতার ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ মৌলভীবাজারে নিজ শিশু সন্তান হত্যা: ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি অর্থনীতিতে অস্বস্তি বৃদ্ধির চিত্র দেখালো সিপিডি পিছিয়ে গেল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শুরু ১৪ মার্চ
Advertise with us

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: -প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখে একটি সুস্পষ্ট ও সমন্বিত প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’-এর এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে ট্রাস্টের বিদ্যমান লক্ষ্য, আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের ভূমিকা এবং সার্বিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসননামলে চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব ও অর্জনের বিষয়টি উঠে আসে। ওই কর্মসূচি নারী শিক্ষায় যে সাফল্য এনেছিল, বিশেষ করে বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ রোধে যে কার্যকর ভূমিকা রেখেছিল, তা পুনর্ব্যক্ত করা হয়।

এরই ভিত্তিতে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি পুনরায় চালুর বিষয়ে সামাজিক ও শিক্ষাগত প্রভাব পর্যালোচনা, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ, উপকারভোগীর সংখ্যা এবং বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ করে প্রস্তাব তৈরির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদেরও উপবৃত্তির আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

এর পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ বাস্তবায়নে খাবারের পুষ্টিমান ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। খাবারের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি মাঠ পর্যায়ে দুটি ভিন্ন বিকল্প পদ্ধতি পরীক্ষা করতে পৃথক দুটি জেলায় ‘পাইলট প্রকল্প’ চালুর নির্দেশনা দেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিনের পাশাপাশি শিক্ষা সচিব এবং প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa