ঢাকা
৩০ জুলাই ২০২৬
Advertise with us

নতুন রাষ্ট্রপতি আগস্টেই, আলোচনায় মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
নতুন রাষ্ট্রপতি আগস্টেই, আলোচনায় মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ছবি: -ফাইল ছবি

আগামী আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করেই এ প্রক্রিয়া শেষ করার কথা ভাবা হচ্ছে। সংসদ অধিবেশন না থাকলেও আইন অনুযায়ী পৃথক ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব বলে জানা গেছে। গত ২৫ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। বিশেষ করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা তাঁকে এ দৌড়ে এগিয়ে রেখেছে। দেশের বিশিষ্টজনেরাও তাঁকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন।

তবে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দল ও সরকারে একাধিক বড় ধরনের সাংগঠনিক রদবদল আনতে হবে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলে তাঁকে মন্ত্রী পদ এবং সংসদ সদস্য পদ ছাড়তে হবে। সেই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও নিয়ে আসতে হবে নতুন নেতৃত্ব। ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা হওয়ায় সেখানে আয়োজন করতে হবে উপনির্বাচন। মির্জা ফখরুল নিজে জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় বা বাইরের কাউকে প্রার্থী করা হবে কি না, সে সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই চূড়ান্ত হবে। প্রার্থীর বিষয়ে বিএনপির প্রধান তারেক রহমানের মতামতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই শতভাগ।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, কমিশন সবদিক থেকে প্রস্তুত। সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের চূড়ান্ত ভোটার তালিকা পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ ভবনে প্রকাশ্য ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর একমাত্র বৈধ প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa