ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

পাবজি, ফ্রি ফায়ার থেকে ফিফা, কিশোরদের নিষিদ্ধ জুয়ায় টানছে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৬৫ বার পঠিত
পাবজি, ফ্রি ফায়ার থেকে ফিফা, কিশোরদের নিষিদ্ধ জুয়ায় টানছে

অনলাইন জুয়া ও মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়ছে শিশু-কিশোররা  ছবি: -প্রতিনিধি

মোবাইলে গেমটি ডাউনলোড করতে কোনো টাকা লাগে না। কিন্তু খেলতে খেলতে একসময় সামনে আসে নতুন পোশাক, শক্তিশালী অস্ত্র কিংবা বিশেষ সুবিধা কেনার প্রলোভন। একটি ভার্চুয়াল বাক্স খুলতে খরচ হয় ৫০০ টাকা। তবে সেই বাক্সে কাঙ্ক্ষিত জিনিস মিলবে—এমন কোনো নিশ্চয়তা নেই। না পেলে আবারও খরচ করতে হয় আরও ৫০০ টাকা। এভাবেই অজান্তেই বাড়তে থাকে ব্যয়, যার কোনো নির্দিষ্ট সীমা থাকে না।

 

পাবজি, ফ্রি ফায়ার, ফিফাসহ জনপ্রিয় অনলাইন গেমগুলো এখন দেশের কিশোর ও তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। এসব গেম ডাউনলোড ও খেলা সাধারণত বিনা মূল্যে সম্ভব হলেও, গেমের ভেতরে থাকা বিভিন্ন ডিজিটাল পণ্য ও সুবিধা কেনার জন্য বাস্তব অর্থ ব্যয় করতে হয়। এই ব্যবস্থাকেই বলা হয় ইন-গেম পারচেজ

বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক, মানসিক এবং নৈতিক নানা প্রশ্ন।

আধুনিক অনলাইন গেমগুলোর ব্যবসায়িক মডেল এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গেমটি বিনামূল্যে দেওয়া হলেও খেলোয়াড়দের ধীরে ধীরে অর্থ ব্যয়ে উৎসাহিত করা হয়। আকর্ষণীয় পোশাক, বিরল অস্ত্র, অতিরিক্ত ক্ষমতা কিংবা দ্রুত এগিয়ে যাওয়ার সুবিধা পেতে খেলোয়াড়দের বাস্তব টাকা খরচ করতে হয়।

ফলে যারা অর্থ ব্যয় করতে পারে, তারা খেলায় দ্রুত এগিয়ে যায়। অন্যদিকে অর্থ ব্যয় করতে না পারা খেলোয়াড়রা পিছিয়ে পড়ার অনুভূতিতে ভোগে। এই প্রতিযোগিতামূলক মানসিকতাকেই কাজে লাগিয়ে গেম কোম্পানিগুলো ইন-গেম কেনাকাটার প্রতি খেলোয়াড়দের আকৃষ্ট করে।

বিশেষ করে কিশোরদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক সময় নিয়ন্ত্রণহীন খরচ, আসক্তি এবং পরিবারের আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিশেষজ্ঞরা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিশু-কিশোরদের ডিজিটাল আর্থিক শিক্ষা এবং অনলাইন গেমে খরচের বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa