ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চানব্যবসায়ীরা দেশে ভালো নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই: সিইসি দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের ব্যবসায়ীরা হাটহাজারীতে অনুশীলনে দুই সৈনিক নিহত পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র, হাইকোর্টে রিট আবেদন খারিজ জুলাই যোদ্ধা বাঁধনের ওপর হামলাকারীরা কাপুরুষ: রুহুল কবির রিজভী সংসদীয় স্বাস্থ্য কমিটির নতুন সদস্য এনসিপির ডা. মাহমুদা মিতু
Advertise with us

দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: ব্যবসা সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৫২ বার পঠিত
দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: ব্যবসা সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক ও দেশীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ব্যবসাবান্ধব নীতিমালা ও প্রয়োজনীয় সব প্রাতিষ্ঠানিক সুবিধা দিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকবে।
​বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

​তিনি বলেন, ব্যবসায়িক সফলতার প্রধান শর্ত হলো সরকারি নীতিমালার সঠিক সহায়তা। নির্বাচিত নতুন সরকার বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সহজ করতে আইনি সংস্কার, জটিলতামুক্ত কর ব্যবস্থা, ডিজিটাল সরকারি সেবা এবং মুনাফা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে।

​প্রধানমন্ত্রী আরও বলেন, বিশাল অভ্যন্তরীণ বাজার, দক্ষ তরুণ জনশক্তি এবং ভৌগোলিক সুবিধার কারণে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এর অংশ হিসেবে ওষুধ, ডিজিটাল সেবা, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি ও লজিস্টিকস খাতসহ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পগুলোতে সুনির্দিষ্ট প্রণোদনা দেওয়া হচ্ছে।

​বিশ্বের শীর্ষ করপোরেট প্রধান ও বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কেবল বিদেশি মূলধন আকর্ষণে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে চাই। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই যাত্রায় আপনারাও অংশীদার হোন।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa