ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ, চমেকে ভর্তি দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা জোরদার: পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল বিরোধী জোট রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক বিষয়, সরকারের ভূমিকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন-সৌদি পরমাণু চুক্তিতে ইসরায়েলের উদ্বেগ: মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: ব্যবসা সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস
Advertise with us

রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক বিষয়, সরকারের ভূমিকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১ বার পঠিত
রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক বিষয়, সরকারের ভূমিকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  ছবি: -ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত সাম্প্রতিক গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, এটি সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। রাষ্ট্রপতি যদি শারীরিক বা ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, তবে সংবিধান অনুসরণ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন; এতে সরকারের কোনো হস্তক্ষেপ বা করণীয় নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত একটি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে অর্থমন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদত্যাগের খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাজারে চলতি গুঞ্জন কেবলই গুঞ্জন। এমন কোনো ঘটনা বাস্তবে রূপ নিলে তখনই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, সম্প্রতি লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপ সম্পর্কিত প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে তাঁর জানা নেই।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপ্রধান না আসা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি পদে সমাসীন হন মো. সাহাবুদ্দিন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa