ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছুটির দিনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ।  ছবি: -সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি কার্যকর করা হয়েছে।

এটি সরকারি সাধারণ ছুটি না হলেও ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। ফলে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথক বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

ফারসি ও আরবি শব্দ দিয়ে গঠিত ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ সফর মাসের শেষ বুধবার। হিজরি সফর মাসের শেষ বুধবারে মহানবী হজরত মুহাম্মদ (সা.) শারীরিক অসুস্থতা থেকে সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও দোয়ার আয়োজন করে থাকেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa