ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭
Advertise with us

নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০

ছবি: বিবিসি।  ছবি: -সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তজুড়ে আঘাত হানা আকস্মিক বন্যা ও তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে এবং এখনও অন্তত ১৪০০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চলার মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে পুনরায় ভয়াবহ বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নেপালি কর্তৃপক্ষ জানায়, হিমবাহের বরফ ও পাথর ধসে সীমান্ত সংলগ্ন নদীতে বাধা সৃষ্টির ফলে ভোটে কোশি নদীতে কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। এতে নদীর ভাটি অঞ্চলে মারাত্মক রূপ নিয়ে প্লাবন ছড়াতে পারে। দুর্যোগটির প্রভাবে ৪.৪ মাত্রার একটি ভূকম্পন তরঙ্গ সৃষ্টি হয়, যা প্রায় ১৫টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত করেছে এবং ৪৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছে।

নিখোঁজদের তালিকায় ৩৪টি দেশের ৬৬৮ জন বিদেশি পর্যটক রয়েছেন। এর মধ্যে ভারতের ১৭৭, চীনের ১০০, যুক্তরাষ্ট্রের ৯০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ জন নাগরিক অন্তর্ভুক্ত। তিব্বতের অংশেও ২৬০ জন বিদেশের নাগরিকসহ আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগপ্রবণ এলাকাটি ইতোমধ্যে পরিদর্শনে গেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও সেতু ধসে পড়ায় দুর্গম পাহাড়ি অঞ্চলে ত্রাণ পৌঁছানো এক বিরাট চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পরিস্থিতি তদারকিতে সড়কপথে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। উদ্ধার অভিযানে সেনা ও পুলিশের ৫ হাজারের বেশি সদস্য কাজ করছেন। সেনাবাহিনী ইতোমধ্যে ‘আপার ত্রিশূলি’ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ৩৫০ জন আটকে পড়া শ্রমিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

একই সাথে ভারত সীমান্তবর্তী রাজ্যগুলোতে সতর্কতা জারি করে নদীর তীরবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ ২০ লাখ ডলার, অস্ট্রেলিয়া ৩৬ লাখ এবং যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলারের প্রাথমিক অর্থ সহায়তা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় ওষুধ পাঠিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন স্যাটেলাইট পর্যবেক্ষণ সেবা চালু করেছে। বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব বলে অবিহিত করেছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa