ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা: খালাস পেয়ে কারামুক্ত ৮ আসামি হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক লিবিয়া থেকে ফিরলেন আটক ১৬৮ বাংলাদেশি ইসি নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ময়মনসিংহ মেডিকেলে আগুন: তালাবদ্ধ সিঁড়ি বাড়িয়েছে বিপর্যয় স্থানীয় সরকার নির্বাচন: ভোটের তারিখ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাইবার অপরাধ : চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর নিরাপদ প্রজনন নিশ্চিতে ৮-২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Advertise with us

হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ছবি: -ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ছয়জন মারা গেছেন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে হাম সংশ্লিষ্ট উপসর্গে মোট প্রাণহানি ৯০০ অতিক্রম করেছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৪২৩ জন)। এছাড়া সিলেটে ১৬২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ এবং রংপুরে ১৪ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

একই সময়ে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ২৩৯ জন, যাদের মধ্যে ১ হাজার ১৬২ জনকে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩৬৭ জন, চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৯৩, বরিশালে ১০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৯ এবং রংপুর বিভাগে ১৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন হাসপাতালে যোগাযোগ করেছেন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় এবং ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, উল্লেখিত সময়ে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় ২০ হাজার ২০১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে হাসপাতালে আসা সব রোগীর বা চিকিৎসার বাইরে থাকা মানুষের পূর্ণাঙ্গ নমুনা পরীক্ষা না হওয়ায় কেবল ল্যাব পরীক্ষার এ সংখ্যা দিয়ে সার্বিক সংক্রমণের বিস্তৃতি পুরোপুরি নিরূপণ করা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa