ঢাকা
১৪ আগস্ট ২০২৬
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ছবি: -ফাইল ছবি

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি দায়ের করেন। আগামী রবিবার (১৬ আগস্ট) আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটকারী আইনজীবী জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এতে তাঁদের স্বাধীন মতামত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ১৬ আগস্ট বাছাই ও ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের দিন রাখা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট সংসদ ভবনে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa