ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১ বার পঠিত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদG  ছবি: -ফাইল ছবি

একাধিক সরকারের আমলে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা  মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এর মাধ্যমে সাংবিধানিক শূন্যতা এড়াতে নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন।

সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। তিনি হৃদরোগ ও কিডনি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগছেন জানিয়ে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।

আইনি কাঠামো অনুযায়ী, সংবিধানের ৫০ (৩) ধারা মতে স্পিকারের নিকট পদত্যাগপত্র পেশ করতে হয়। পরবর্তীতে ৫৪ ধারা অনুসারে, রাষ্ট্রপতি পদ খালি হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের পদে আসীন হন এবং ১২৩ (২) অনুচ্ছেদের বিধানে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে সংসদীয় নির্বাচনের ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি চয়ন নিশ্চিত করতে হয়।

আইনসভায় বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির সুস্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীরই দেশের নতুন রাষ্ট্রপ্রধান হওয়া সুনিশ্চিত। ইতোমধ্যে পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতে দলটির নীতি নির্ধারণী মহলে জোর আলোচনা চলছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে দুই দিন পূর্বেই ঢাকায় প্রত্যাবর্তন করেন স্পিকার। দেশে ফেরামাত্রই বঙ্গভবনের হস্তান্তরিত ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণপূর্বক উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa