ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রংপুরের মর্মান্তিক চার খুনসহ সাম্প্রতিক সকল আলোচিত অপরাধের আসামিদের অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত একটি অপরাধের আসামিও পার পায়নি; বরং পুলিশ যৌক্তিক ও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য তুলে ধরে বলেন, “সরকারের ছয় মাসে এমন কোনো অপরাধ ঘটেনি, যেখানে পুলিশ অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে অভিযান চালিয়ে অপরাধীদের আদালতের সোপর্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে।” এছাড়া ‘রামিসা হত্যা’ মামলাসহ বেশ কিছু গুরুত্বপূণ ঘটনার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে দেশের আইনি গতিশীলতা নিশ্চিত করার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার ও উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিনের ভঙ্গুর ব্যবস্থা রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার পুলিশকে একটি শৃঙ্খলিত, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক পেশাদার বাহিনীতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনীকে এমন এক উচ্চতায় নেওয়া হবে, যা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত প্রত্যাশা পূরণ করতে পারবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa