ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের ব্যারেল ছাড়াল ১০০ ডলার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের ব্যারেল ছাড়াল ১০০ ডলার

ছবি: -ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম হঠাৎ ব্যারেলপ্রতি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক নৌপথের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার জেরেই বিশ্ববাজারে তেলের দামে এই বড় ধরনের লাফ দেখা গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আন্তর্জাতিক বাজার সূচক অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৫৫ ডলারে উন্নীত হয়।

মধ্যপ্রাচ্য থেকে নিয়মিত সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের মজুত আশঙ্কাজনক হারে কমছে। পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের বৈশ্বিক গড় দামের পূর্বাভাস পুনর্নির্ধারণ করে বাড়িয়েছে।

সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন মতে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের গড় স্পট মূল্য ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে ৫ শতাংশ বেশি। একইভাবে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের আগের অনুমানের চেয়ে ৫ শতাংশ বেশি।

তবে মার্কিন এই সংস্থার প্রতিবেদনটি ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল, অর্থাৎ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিকতম উত্তেজনা সৃষ্টির আগেই পূর্বাভাসটি তৈরি হয়। ফলে সমুদ্রপথের নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হলে বিশ্ববাজারে তেলের দাম কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, তা নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে বড় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa