ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ প্রেমিককে দেখতে কারাগারে, ১০ তাজা গুলি ও জাল আধার কার্ডসহ স্কুলছাত্রী আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ-আগুন, হামলার দাবি ওমানে পালানোর পথে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন শিশুর জেদে রানওয়ে থেকে ফিরল বিমান, শেষ পর্যন্ত বাতিল ফ্লাইট প্রেসিডেন্ট প্রার্থী হত্যা মামলায় বড় মোড়, কাঠগড়ায় সাবেক মন্ত্রীসহ ৭ জন বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল ২ জনের
Advertise with us

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল ২ জনের

ছবি: -প্রতিনিধি

বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতরে চালক ও হেলপারসহ চারজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কেবিন কেটে আটকে পড়াদের উদ্ধার করেন। এ সময় কেবিনের ভেতরেই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa