https://asia24.tv


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: -সংগৃহীত
শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অসুস্থ মন্ত্রীকে দেখতে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে তীব্র জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।


