ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৬ ডিসেম্বরেই আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনভিপ্রেত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চালের রপ্তানি কোটা অর্ধেকে নামাল সরকার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ উদ্যোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে: বিবিএস কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কাটবে, আশ্বস্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা আট বিভাগে তৈরি হচ্ছে ১৫ তলার ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৪৫ বার পঠিত
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

​বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রিহ্যাব প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ড্যাপ (DAP) বাস্তবায়নের জটিলতা এবং ফ্ল্যাট ও প্লট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা এবং সীমিত জমির সর্বোত্তম ব্যবহারে উলম্ব (Vertical) নগরায়ণের জন্য ফার (FAR) বৃদ্ধির আহ্বান জানান আবাসন ব্যবসায়ীরা।
​প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর, যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। আবাসন খাতের সব ধরনের অনিয়ম রোধে অলরেডি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
​তিনি আরও উল্লেখ করেন, নগরায়ণকে শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে মূল্যবান কৃষিজমি রক্ষা করেই যেকোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
​উক্ত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এবং রূপায়ণ গ্রুপ, ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় আবাসন ও ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa