ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও কেন্দ্রীয় অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৫৫ বার পঠিত
সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও কেন্দ্রীয় অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

ছবি: -প্রতিনিধি

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

 

শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানকে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালুর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানকে তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে অধিদপ্তর।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa