ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: মাহদী আমিন ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করতে বলল ইরান ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা
Advertise with us

ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।  ছবি: -সংগৃহীত

ভারতসহ বিশ্বের যেকোনো দেশেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এসব সফর কখন অনুষ্ঠিত হবে, তা প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপরই নির্ভর করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সামনেই দেশে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন রয়েছে। অভ্যন্তরীণ নানা কর্মসূচি ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে বর্তমানে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, “সবকিছুর সমীকরণ মিললে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফরসহ অন্য দেশেও সফর হবে। আমরা সব দেশ সফরের ক্ষেত্রেই ইতিবাচক, তবে তা নির্ভর করবে প্রধানমন্ত্রী সময় দিতে পারছেন কি না এবং দুই দেশের আলোচনার অগ্রগতি কত দূর হচ্ছে তার ওপর।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের কৌশলগত দিক নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় বসেন, তখন বহু জটিল সমস্যা সমাধানের নতুন সুযোগ তৈরি হয়। সেই সম্ভাবনার সুযোগ এখনো পুরোপুরি রয়ে গেছে। ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, “ভারতের দিক থেকেও এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করা উচিত। আমরা আশা করব ভারত বিষয়টি গুরুত্বের সাথে মনে রাখবে।”

একই সঙ্গে গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, “জুলাইয়ের ঘটনা এখনো মানুষের মনে গভীরভাবে জাগ্রত আছে এবং শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। তাই ভারতের সঙ্গে সম্পর্ক ও আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই জনআকাঙ্ক্ষা ও সংবেদনশীলতার প্রতি খেয়াল রাখতে হবে।”

আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ব্রিকস সম্মেলনের এখনো অনেক দেরি আছে; এই সময়ের মধ্যে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ভারতসহ অন্য কোনো সফরই এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে সময়সূচি নির্ধারিত হলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa