https://asia24.tv


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: -সংগৃহীত
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ বাহিনীকে সততা, চরম নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে নির্দেশনামূলক বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশকে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালনে’ নীতিগতভাবে কঠোর কিন্তু মানবিক আচরণ করতে হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে পুলিশ প্রধানকে তাগিদ দেন তিনি।
একই সঙ্গে অপতথ্য, গুজব, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধের পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানোর ওপরও তিনি জোর দেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তাই বিচারবহির্ভূত হত্যা, সাধারণ জনগণকে অহেতুক হয়রানি এবং মিথ্যা মামলা দায়ের বন্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত নানা পদক্ষেপের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সার্বিক সমর্থন কামনা করেন। রাষ্ট্রপতি তাঁকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


