ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ শিবির সভাপতিকে ছাত্রদল সম্পাদক নাছির: ‘শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে’ গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, ঈদের মতো ঘরে ফিরছে মানুষ মেজাজ হারালেন নেইমার: ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার ভারতীয় ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করল ঢাকাস্থ হাইকমিশন দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন বিপ্লবের হুংকার জামায়াত আমিরের নতুন প্রজন্মের প্রেরণা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
Advertise with us

মেজাজ হারালেন নেইমার: ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
মেজাজ হারালেন নেইমার: ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা

ছবি: -সংগৃহীত

ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। তবে ম্যাচের উত্তাপ ছাপিয়ে আলোচনার শীর্ষে এখন ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিতর্কিত আচরণ।

পুরো ম্যাচজুড়েই রেমোর সমর্থকেরা নেইমারকে ক্রমাগত দুয়ো ও বিদ্রূপ করছিলেন। কিন্তু মাঠ ছাড়ার সময় তিনি আর নীরব থাকতে পারেননি। ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথে গ্যালারির সমর্থকদের উদ্দেশ্যে উপহাস করে চুমু ছুড়ে দেন এবং উল্টো মন্তব্য করতে থাকেন।

টানেলে প্রবেশের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। সেখানে রেমোর কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়ান নেইমার এবং একপর্যায়ে তাদের সামনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নাচতে শুরু করেন। এই ঘটনায় উত্তেজিত হয়ে রেমো সমর্থকেরাও অশালীন গালিগালাজ ও অঙ্গভঙ্গি করতে থাকে।

একপর্যায়ে অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তারক্ষীদের বেষ্টনী না থাকলে দুই পক্ষ শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ত। স্টেডিয়াম ছেড়ে গাড়িতে ওঠার সময়ও ডজনখানেক সমর্থক তাঁকে ঘিরে কটূক্তি করতে থাকে। জয়ের আনন্দ ছাপিয়ে মাঠের বাইরের এই অনভিপ্রেত ঘটনা এখন ব্রাজিলিয়ান ফুটবলে সমালোচনার জন্ম দিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa