ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
মানহীন পণ্য: ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার ২ সাংবাদিক ও ২৫ বিনোদনশিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Advertise with us

প্রতি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২ বার পঠিত
প্রতি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মোড়েলগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী।  ছবি: -সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন বকুল। শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী পরিদর্শনে মন্ত্রী রোগীসেবার মান, ওষুধের মজুত ও খাবারের গুণগত মান সরেজমিনে খতিয়ে দেখেন। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়াসহ নানা অনিয়ম ও অসংগতি নজরে এলে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি হাসপাতাল সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মালিকানাধীন ক্লিনিকেও অনিয়ম দেখতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছেন, তাই মানুষের কাছে আমাদের পূর্ণ দায়বদ্ধতা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa