ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

বাংলাদেশিদের জন্য সৌদির নতুন সুবিধা, ৪৮ ঘণ্টার মধ্যে মিলবে ই-ভিসা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৫৩ বার পঠিত
বাংলাদেশিদের জন্য সৌদির নতুন সুবিধা, ৪৮ ঘণ্টার মধ্যে মিলবে ই-ভিসা

ছবি: -প্রতিনিধি

বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থার আওতায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি ভ্রমণ প্যাকেজ বুকিং করলেই একসঙ্গে মিলবে ফিরতি বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (ই-ভিসা)। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

 

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণকারীরা একসঙ্গে যাওয়া-আসার বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। এতে পৃথকভাবে ভিসা আবেদন বা দূতাবাসে যাওয়ার ঝামেলা থাকবে না।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। এরপর ভিসা, ভ্রমণ বিমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি আবেদনকারীর ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে রিজার্ভালআলমোসাফের—এই দুটি ট্রাভেল এজেন্সিকে এ সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই ই-ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ দেবে। ভ্রমণকারীরা সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

প্যাকেজের আওতায় যাওয়া-আসার নিশ্চিত বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত কমপক্ষে চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকবে।

প্রথম দুই দিনের জন্য একজন প্রাপ্তবয়স্কের ন্যূনতম প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা ইস্যু ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। অতিরিক্ত অর্থের বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও প্যাকেজে যুক্ত করা যাবে।

যদিও এ প্যাকেজে ওমরাহ-সংক্রান্ত কোনো সেবা কিংবা মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে না, তবে ই-ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির যেকোনো স্থানে, এমনকি মক্কা ও মদিনাও ভ্রমণ করতে পারবেন।

বিমান বা হোটেল বুকিং অনিবার্য কারণে বাতিল হলে অর্থ ফেরত কিংবা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa