ঢাকা
১৮ আগস্ট ২০২৬
Advertise with us

দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ছবি: -সংগৃহীত

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাঁদের নিরাপদে প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসনকৃতদের মধ্যে ৩ জন নারী, ১টি শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের প্রত্যাশায় এসব বাংলাদেশি অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সমুদ্রপথে অভিযানের সময় আটক হয়ে তাঁরা দীর্ঘ দিন লিবিয়ার গ্যানফুদা সেন্টারে চরম মানবেতর জীবনযাপন করেন।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, লিবিয়ায় আটক অন্য বাংলাদেশিদেরও নিরাপদে ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও আইওএম-এর সাথে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আইওএম-এর সার্বিক অর্থায়নে তাঁদের এই দলটি দেশে ফিরতে সক্ষম হলো।

ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস মানব পাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ পথ এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য কেবল অনুমোদিত ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের জোর আহ্বান জানানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa