ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
Advertise with us

নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ

ছবি: -প্রতিনিধি

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেপাল এবং তিব্বত অঞ্চলে দেখা দেওয়া প্রলয়ঙ্কারী বন্যায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আকস্মিক এই বন্যায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বন্যায় নেপালে ৪০৩ জন পর্যটকসহ শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিব্বতের গিরং কাউন্টিতেও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় বন্যার পানিতে গ্রাম, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে।

নেপাল পুলিশের পক্ষ থেকে বুধবার (২৬ আগস্ট) রাতে জানানো হয়, তারা ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।

পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হতাহত ও নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই দুর্যোগের পর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দয়া করে ধৈর্য ধরুন। উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের জন্য সরকার পুরোপুরি দায়বদ্ধ। এমন দুর্যোগের সময়ে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের ক্ষতিগ্রস্ত সিয়াপ্রু বেসি ও তিমুরে পানির উচ্চতা এত বেশি ছিল যে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। এলাকাগুলো প্রায় ৫০ হাজার জনসংখ্যার পার্বত্য জেলা রাসুয়ায় অবস্থিত।

জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আশপাশের গ্রাম ও বিভিন্ন অবকাঠামো প্রকল্পের স্থাপনা ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

নেপাল সরকারের মুখপাত্র স্মিত পখরেল বলেন, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য আমরা ভারত ও চীন উভয়কেই অনুরোধ করেছি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa