ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা প্রতারণার অভিযোগে সালমান খান ও তার বোনকে আদালতের সমন, ৫ অক্টোবর হাজিরার নির্দেশ রাশিয়া-চীনকে মোকাবিলায় পারমাণবিক কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, শুল্কযুদ্ধে নতুন উত্তেজনা ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’-এর কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের কোটি টাকার মৃত্যু ভাতার লোভে রুশ সেনাদের বিয়ে, সামনে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে ভাঙন, বন্যার আশঙ্কা নীতিগত ভুল স্বীকার করলেন ইনফান্তিনো, বাঁচল চেয়ার
Advertise with us

নীতিগত ভুল স্বীকার করলেন ইনফান্তিনো, বাঁচল চেয়ার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নীতিগত ভুল স্বীকার করলেন ইনফান্তিনো, বাঁচল চেয়ার

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।  ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত ও ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ‘ভুলত্রুটির’ জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে মরক্কো সম্মেলনে উপস্থিত পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ কর্মকর্তারা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাঁদের পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামক একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকপের লভ্যাংশ ও স্বত্ব বিক্রির বিতর্কিত উদ্যোগকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলাঙ্গনে তীব্র অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইনফান্তিনোর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। এমন সংকটাপন্ন অবস্থায় নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একতাবদ্ধ অবস্থান তুলে ধরেছে ফিফা।

এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, সংস্থার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম এবং পরিচালনা পর্ষদের সদস্যরা সভাপতির পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে স্পষ্ট স্বীকার করা হয় যে, পুরো প্রক্রিয়াটিতে বড় ধরনের ত্রুটি ছিল এবং তা ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল।

ইতোমধ্যে ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসয়েশনগুলোকে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে ফিফা কর্মীদের পাঠানো এক ইমেইলে সাধারণ সম্পাদক গ্রাফস্ট্রোম ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে নিজেকে ইনফান্তিনোর পরিকল্পনা থেকে সরিয়ে নিয়ছিলেন। তবে নতুন বিবৃতিতে জানা গেছে, ইনফান্তিনোও তাঁর সাধারণ সম্পাদকের ওপর আস্থা প্রকাশ করেছেন।

ফিফা নিশ্চিত করেছে যে, বিতর্কিত সেই এফএফই প্রস্তাবটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও স্বচ্ছতার সঙ্গে বৈশ্বিক ফুটবল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে গভর্নিং বডিটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa