ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

আজ থেকে শুরু হজের নিবন্ধন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
আজ থেকে শুরু হজের নিবন্ধন

পবিত্র কাবা শরীফ।  ছবি: -ফাইল ছবি

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে; কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ রোডম্যাপ অনুসরণে এই সময়সূচি ঘোষণা করে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকাসহ মোট সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধের শর্ত দেওয়া হয়েছে।

ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) নিজে বা ইউডিএসসি, ইসলামিক ফাউন্ডেশন, মডেল মসজিদ ও হজ অফিসে নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি মাধ্যমের টাকা সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের টাকা সংশ্লিষ্ট এজেন্সির অনুমোদিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

সৌদি নীতিমালার আলোকে ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। হৃদরোগ, কিডনি বা ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, সংক্রামক ব্যাধি বহনকারী এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরা হজের জন্য ফিটনেস সনদ পাবেন না। এছাড়া, নিবন্ধনের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa