ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত বরযাত্রীর গাড়ি আটকে ’মিষ্টির টাকা’ দাবি, সংঘর্ষে বরসহ আহত ৫০ নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে এই লংমার্চ: নাহিদ ইসলাম আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে ৩ মরদেহ ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিকাক্স পর্বত’ এলাকায় হামলার হুমকি ট্রাম্পের
Advertise with us

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

ছবি: -প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং তেল, গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লং মার্চ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa