ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র জামালপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হামে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু ব্রিকস সম্মেলনে ‘আগ্রাসন বিরোধী’ যৌথ ঘোষণায় সর্বসম্মত ঐকমত্য ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে শোক ও শ্রদ্ধা শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
Advertise with us

গ্যাস সংকটে তারেক রহমানের পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
গ্যাস সংকটে তারেক রহমানের পাশে থাকার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন  ছবি: -সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই শীর্ষ নেতা বন্ধুভাবাপন্ন ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার ও শিল্পখাতের বর্তমান তীব্র গ্যাস সংকটের চিত্র তুলে ধরেন। দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘পেট্রোনাস’-এর মাধ্যমে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো এবং এ খাতে মালয়েশীয় বিনিয়োগ আকর্ষণে কার্যকর সহযোগিতা চান। জবাবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়ে জানান, তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবেন।

ফোনালাপের পরপরই আনোয়ার ইব্রাহিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের অর্থনৈতিক স্বার্থসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। বিশেষ করে নতুন বিনিয়োগ সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর যৌথ জোর দেওয়া হয়েছে।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন যে, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁর সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa