ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৫৪ বার পঠিত
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি : সংগৃহীত  ছবি: -প্রতিনিধি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১১ জুলাই (শনিবার) রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সাবেক এই স্পিকারের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa