ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি কটিয়াদীতে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলছে: চিফ প্রসিকিউটর ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার ব্যাটারিচালিত রিকশায় আসছে নীতিমালা, বাধ্যতামূলক ফিটনেস সনদ মালয়েশিয়ায় যাচ্ছে ২ লাখ কর্মী, বিনিয়োগ আসবে ২০০ কোটি ডলার ডেঙ্গু প্রতিরোধ ও লার্ভা ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী কাপ্তাই হ্রদে দ্রুত বাড়ছে পানির চাপ:  বাঁধের ১৬ জলকপাট ৩ ফুট করে উন্মুক্ত
Advertise with us

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন : ছবি পিআইডি  ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানান। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল চীন সফরের নানা অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। সফরের অংশ হিসেবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা ইপিজেড প্রতিষ্ঠায় অর্থনৈতিক সহযোগিতার আশাব্যঞ্জক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর এই চীন সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, প্রায় ৩০টি শীর্ষস্থানীয় চীনা কোম্পানি বাংলাদেশে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (৫০ কোটি ডলার) নতুন বিনিয়োগ করতে যাচ্ছে। এর ফলে দেশে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে বহুল আলোচিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প দ্রুত বাস্তবায়ন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত আলোচনা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ আনুষ্ঠানিকভাবে চালু করার বিষয়ে দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa