ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ উপজেলা নির্বাচন: পোস্টার ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, প্রচারণায় থাকছে কড়াকড়ি ইরান সংঘাতে নিহত মার্কিন সেনা পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’ নেপালের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন বন্দি থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার আগস্টে নিরাপদ খাদ্য আইনে ৫০ মামলা, কোটি টাকা জরিমানা দেশের ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের নির্দিষ্ট সম্মানী ভাতা দিচ্ছে সরকার পাহাড়ি পথে বাস খাদে পড়ে কেপ ভার্দেতে নিহত ২৫ শিশু-কিশোর দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫, আটকা অন্তত ৫০ ঢাকার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক কারবারি চট্টগ্রামে গ্রেফতার
Advertise with us

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল

ছবি: -প্রতিনিধি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুই দিনের প্রথম সফরে আজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজেছে শহর, আর জোরদার করা হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।

সফরের প্রথম দিন সকালে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন রাষ্ট্রপতি। মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। পরবর্তীতে শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটি আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপ্রধান। অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজ ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার জামালপুর এলাকায় বহুল প্রতীক্ষিত প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa