ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সহজ শর্তের ঋণ বিতরণ শুরু চলতি মাসেই বাতিল হচ্ছে ব্যাংক খাতে ঋণখেলাপিদের মালিকানায় ফেরার বিতর্কিত ১৮ (ক) ধারা কুড়িগ্রামে সার কালোবাজারি, দুইজনকে জরিমানা ট্রাফিক মামলায় জরিমানা গুনে অনুতপ্ত বিমানমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি কম্বোডিয়ার স্ক্যাম কেন্দ্র থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফেরত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি  উল্টো পথে চলায় বিমানমন্ত্রীর গাড়িতে ট্রাফিক পুলিশি মামলা সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে-বাণিজ্যমন্ত্রী সংসদ ও রাজনীতিতে নারীর কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব বাড়েনি : শামা ওবায়েদ
Advertise with us

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৬৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২০ জুলাই) তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী ( রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।

তিনি ওই পোস্টে আরও লেখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa