ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রুনা খান নেপালে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়াল, সুড়ঙ্গে আটকে বহু মানুষ ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রাজবাড়ীতে পুলিশের সামনেই নারী ব্যবসায়ীকে মারধর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের পুলিশ সদস্যকে কামড় দিয়ে  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হাতকড়া নিয়ে পলায়ন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যা: নিখোঁজ ১৫, ৬২ জন উদ্ধার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা : হাইকোর্টের আপিলের রায় আজ
Advertise with us

মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক হামলা-পাল্টাহামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরপরই তেলের দাম প্রতি ব্যারেলে ১ ডলারের বেশি বৃদ্ধি পায়।

সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৮ ডলার বেড়ে ৮৯ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩২ ডলারে।

বিশ্ববাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিতে তেল সরবরাহে বড় বিঘ্ন ঘটতে পারে। আইজি মার্কেটের বিশেষজ্ঞ টনি সাইকামোর জানান, পরিস্থিতি নতুন করে চরম উত্তেজনাকর পর্যায়ে প্রবেশ করেছে। এই সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa