ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভাঙছে জামায়াত- এনসিপি জোট ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম ইরানের অধিকাংশ সেতু ১ ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারি : ট্রাম্প আমিরাত প্রবাসীদের ভিসা বাতিলের কারণ খুঁজছে দূতাবাস ডলারের দর মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি: দ্য আইরিশ টাইমসের প্রতিবেদন পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ
Advertise with us

ক্যাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: সরাসরি সংঘাতের ঝুঁকিতে ইরান-ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ০ বার পঠিত
ক্যাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: সরাসরি সংঘাতের ঝুঁকিতে ইরান-ইউক্রেন

কাস্পিয়ান সাগরে ইরানের মালবাহী জাহাজে হামলা।  ছবি: -সংগৃহীত

ক্যাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনের হামলার পর দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এর মাধ্যমে একই সূত্রে গেঁথে নতুন এক ভূরাজনৈতিক সংকটের জন্ম দিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন পরোক্ষ থাকা এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়তে পারে কিয়েভ ও তেহরান।

গত মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রতি সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। কিয়েভের দাবি, তাদের লক্ষ্য ছিল রুশ যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম; কোনো বেসামরিক জাহাজ তাদের নিশানা ছিল না। ফোনালাপে আরাঘচি জানান, ইউক্রেন এই হামলাকে অনিচ্ছাকৃত দাবি করলেও ইরানি নাগরিক ও স্বার্থের ওপর এমন আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলায় একজন ইরানি নাবিক নিহত ও একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনা জবাবহীন থাকবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইউরোপকে এই সংঘাত টেনে আনতে উসকানি দিচ্ছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও ইউক্রেনকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার কাছে ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহ, ইউক্রেনের পাল্টা অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে ক্যাস্পিয়ান সাগরের এ ঘটনা পুরো অঞ্চলকে এক নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa