ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন হামলা হলে পাল্টা লক্ষ্যবস্তু হবে উপসাগরীয় জ্বালানি ক্ষেত্র: তেহরান ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডার, নিরাপত্তা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য করে ইসির তফসিল ঘোষণা রাতেই বাড়বে গ্যাস সরবরাহ, চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
Advertise with us

শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প

ছবি: -প্রতিনিধি

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকা ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে শুধু অভিনয়ের জন্য নয়, পছন্দের গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই নতুন সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় ববিতাকে আবারও চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান তিনি।

শাকিব খান বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

শাকিবের অনুরোধে সাড়া দিয়ে ববিতা জানান, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে তিনি আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করার থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন ববিতা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে শাকিবের অভিনয় ও কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’সহ বেশ কিছু সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

নতুন কোনো গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দীর্ঘ বিরতির পর আবারও শাকিব খানের সঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে এই কিংবদন্তি অভিনেত্রীকে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa