ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ কলে শিক্ষক গ্রেপ্তার বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের ২০০ কোটি পাউন্ডের বাণিজ্য সহায়তা ঘোষণা হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেপাল ও তিব্বতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৮০০ হিমালয় অঞ্চলে প্রলয়ংকারী বন্যা: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ বন্ধ চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি: জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান ফ্লাই দুবাইয়ের বিমানে বড় চালান: সিটের নিচ থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
Advertise with us

মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ কলে শিক্ষক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ কলে শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (বলাৎকার) অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ স্থানীয় বাসিন্দাদের জরুরি কল পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লার মুসলিম নগর এলাকার ‘তাহসিনুল কোরআন মাদ্রাসা’য় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক রাতের বেলা নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে এবং মুখে গামছা বেঁধে যৌন নির্যাতন চালান। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় অধিবাসীরা অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করলে দ্রুত ফতুল্লা থানাকে বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার ও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa