ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বের অর্ধেকের বেশি মাটি সংকটাপন্ন, হুমকিতে বৈশ্বিক খাদ্য ও জীববৈচিত্র্য ‘মব’ সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনে ৫২ দস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা বোয়িং কেনায় চাপ নেই, পরিস্থিতি অনুকূলে এলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী সরকারি খাতে অর্থের অপচয় নিয়ে আপস করা হবে না : অর্থমন্ত্রী বাংলাদেশকে সার্বিক সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ নেপাল-চীনে বন্যায় নিহত ১০০০ পার, জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক আহ্বানে প্রধানমন্ত্রী নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫, গণকবরে শত শত মরদেহ
Advertise with us

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড ও অপর দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন আসামি পলাশ, নাসিম ও শাকিল। সুহিলা মধ্যপাড়া এলাকায় পৌঁছালে চালক নাজিমকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মম আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজিম। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নাছির উদ্দিন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক প্রধান আসামি পলাশকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অন্য দুই আসামি নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa