ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও

সাভারে উদ্ধার প্রেসার কুকার বোমা।  ছবি: -সংগৃহীত

ঢাকার সাভারে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার একটি মসজিদের মাঠে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান পাওয়া গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে রাতের কোনো এক সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি ড্রাম রেখে যায়। সকালে স্থানীয়রা ড্রামের ভেতরে একটি কোরআন শরিফ, জামাকাপড় এবং স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে রাখে। ড্রামের ভেতর থাকা সন্দেহভাজন বস্তুটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য ঢাকার কেন্দ্রীয় বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa