ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি জ্বালানি ঘাটতি মেটাতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আনছে সরকার রাষ্ট্রপতি পদে ২ প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট সিদ্ধান্ত জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: মাহদী আমিন ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করতে বলল ইরান ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা
Advertise with us

ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ,  ছবি: -ফাইল ছবি

জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন।

বুধবার (১২ আগস্ট ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ টানা ছয় কার্যদিবস শেষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই দলিলের ভিত্তিতে সম্পূর্ণ প্রমাণ করা সম্ভব হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে পরিকল্পনা, উসকানি ও সহায়তার মাধ্যমে প্রায় ১৪০০ মানুষকে হত্যা এবং ২৫ হাজার মানুষকে আহত করার পেছনে তাঁদের সরাসরি ভূমিকা ছিল। তাই কোনো অনুকম্পা না দেখিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানায় রাষ্ট্রপক্ষ।

মামলার অপর পলাতক আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, মোহাম্মদ আলী আরাফাত, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের যুক্তি পর্ব শেষে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শুরু করেন, যা শেষ হলে ট্রাইব্যুনাল বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি অভিযোগ গঠনের পর তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে এ বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa