ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর প্রস্তাব জ্বালানিমন্ত্রীর ভারতের কোর্টে দুই দেশের সম্পর্কের বল, মন্তব্য শামা ওবায়েদের ভিসা ও গ্রিন কার্ড নীতিতে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক
Advertise with us

ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর প্রস্তাব জ্বালানিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর প্রস্তাব জ্বালানিমন্ত্রীর

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

ভারতের কাছে বাংলাদেশ আরও বেশি ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি আলোচনার বিস্তারিত সংবাদমাধ্যমকে জানান।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জ্বালানিমন্ত্রী বলেন, এটি মূলত অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে হওয়া বৈঠকের মতোই একটি নিয়মিত রুটিন সাক্ষাৎ ছিল। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয়টি জড়িত থাকায় সে বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি আন্তসীমান্ত ডিজেল পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হয়। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ওই পাইপলাইন দিয়ে এখন থেকে আরও বেশি পরিমাণে ডিজেল পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa