ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে: চিফ প্রসিকিউটর বৃক্ষমেলায় পাঁচটি প্লাস্টিক বোতল দিলেই মিলছে গাছের চারা চায়ের দোকানে বসে এইচএসসির খাতা মূল্যায়ন, উদ্ধার প্রায় ৫৫০ উত্তরপত্র ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২১ রাশিয়ায় উচ্চশিক্ষায় গিয়ে প্রাণ হারালেন কুষ্টিয়ার অনিক, লাশ ফিরল দেশে ঝালকাঠিতে বেহাল সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন ট্রেনে পাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে সংবর্ধনা দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ
Advertise with us

বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান মেসির অবসর ঠেকাতে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান মেসির অবসর ঠেকাতে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এতে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করে আলবিসেলেস্তেরা। তবে পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। তবে যেকোনো সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তবে মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি।

২০৩০ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার। সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, ‘আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না। আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি ছিল তার (মেসি) খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।’

মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এক অভিনব প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তার মতে, মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত।

তিনি বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলের কথা ভাবলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।’

এচেভেরি আরও বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সবসময় তাদের বিশ্বাস করি এবং নিশ্চিত যে তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa