ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১ বার পঠিত
মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ

প্রতীকী ছবি  ছবি: -ফাইল ছবি

জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্ত শেষে বিশ্বের ৬০টি অর্থনীতির ৮৬টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সময় ২৪ জুলাই থেকে এটি কার্যকরের পর দেখা গেছে, সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাচ্ছে মাত্র ১৭টি দেশ। সে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে চীন, ভিয়েতনামের মতো প্রধান প্রতিদ্বন্দ্বীরা পড়েছে সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্কের গ্যাঁড়াকলে।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর অধীনে জারি করা নতুন এ নীতিমালায় বিদ্যমান ‘এমএফএন’ হারের পাশাপাশি অতিরিক্ত শুল্ক গুণতে হবে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অতিরিক্ত করের হার কম থাকায় যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান ও বাণিজ্যিক সুবিধা আরও একধাপ বেগবান হওয়ার সুযোগ তৈরি হলো।

একইসঙ্গে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে তিন বছরের বিশেষ শুল্ক কোটা (টিআরকিউ) সুবিধাও খতিয়ে দেখছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। এই সুবিধা চূড়ান্ত হলে আমেরিকার তৈরি তুলা ও বস্ত্র কাঁচামাল দিয়ে উৎপাদিত পোশাকে বাড়তি শুল্ক ছাড় মিলবে।

নতুন নীতিমালার প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে, বিশ্বমানের কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার রক্ষা করে তারা বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের সাথে একযোগে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa