ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩৯ বার পঠিত
ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তানিয়া তাহমিনা, তাঁর ছেলে তাজবিক ও মেয়ে সাদাফ  ছবি: -সংগৃহীত

সৌদি আরবে ওমরা করতে যাওয়া বাংলাদেশি এক নারী ও তাঁর দুই সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ও বড় ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা (৪৫), তাঁর মেজ ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ (১৫)। এ ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৫) ও বড় ছেলে নাবিল (২৪) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে এবং তাঁর স্ত্রী-সন্তানেরা ঢাকার উত্তরায় বসবাস করতেন। সম্প্রতি চার সদস্যের পরিবারটি প্রবাসী শফিকুল ইসলামের কাছে বেড়াতে গিয়েছিল। তানিয়ার বাবা প্রয়াত নাজিমুদ্দিন মোল্লা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মেজ ছেলে তাজবিক ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। এক সপ্তাহ পরেই তাঁর ফিনল্যান্ড যাওয়ার কথা ছিল। তাই দেশ ছাড়ার আগে পরিবারসহ ওমরাহ পালন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু পথিমধ্যেই গাড়ি দুর্ঘটনায় কেড়ে নেয় তিনটি প্রাণ।

নিহতদের স্বজন তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, ওমরাহর উদ্দেশ্যে যাত্রাপথে মৃত্যু হওয়ায় তাঁদের লাশ দেশে আনা হবে না। শুক্রবার জুমা পরবর্তী জানাজা শেষে সৌদি আরবেই তাঁদের দাফন সম্পন্ন করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa