ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

মেসির বিদায়ের মঞ্চ কি হতে পারে ফাইনালিসিমা?

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
মেসির বিদায়ের মঞ্চ কি হতে পারে ফাইনালিসিমা?

ছবি: -সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন। তবে মেসির সম্মানে এবং বিদায়ী ম্যাচ হিসেবে আরেকটি আর্জেন্টিনা-স্পেন ম্যাচ খেলার প্রস্তাব উঠেছে।

মূলত এমন প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি।

আর্জেন্টিনার রেডিও মিত্রে–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওই ম্যাচ দিয়ে কেন মেসিকে বড় বিদায়ী অভ্যর্থনা দেওয়া যায় না?’

যদিও টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর বিশ্বকাপ শিরোপা দেশে গিয়ে উদযাপন করেছেন স্প্যানিশ এই কূটনীতিক।

ইয়ামাল-রদ্রিদের এই সাফল্যকে তিনি ‘খুবই তাৎপর্যপূর্ণ’ এবং ‘সুশৃঙ্খল’ ফলাফলের মাধ্যমে পাওয়ার কথাও বলছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ শেষে স্পেনে ফেরার পর জাতীয় দলের সংবর্ধনায়ও অংশ নিয়েছেন জোয়াকিন। যেখানে জনসমুদ্রে উষ্ণ সংবর্ধনা পান বিশ্বকাপজয়ী ফুটবলাররা।

এই রাষ্ট্রদূতের কাছে বিশ্বকাপের ধারণাটি অত্যন্ত প্রতীকী তাৎপর্য বহন করত, কারণ এর মাধ্যমে ইউরোপীয় চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতো কোপা আমেরিকা জয়ী (পাশাপাশি ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন) দলের। এই প্রেক্ষাপটে তার ভাষ্য, নির্বাচিত এই দুই দলের মধ্যকার লড়াই ফুটবলের জন্য একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এমন একটি ম্যাচের আয়োজন করা সম্ভব হবে।

এ ছাড়া বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নিজের মতামত তুলে ধরেন জোয়াকিন মারিয়া। ছোটবেলা থেকেই কাতালান দলটির সমর্থক হওয়ায়, মাদ্রিদ সমর্থকদের কিছু মন্তব্যের কারণ হিসেবে তিনি সেই ‘ক্ষত’ বা ‘আঘাতের’ কথা উল্লেখ করেন—যা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, কার্লোস পুয়োল, জেরার্ড পিকে ও জাভির নেতৃত্বাধীন দলটির দীর্ঘ আধিপত্যের ফলে সৃষ্টি হয়েছিল বলে তার দাবি।

স্পেন নিজের দেশ এবং আর্জেন্টিনা তার কর্মস্থল হওয়ায় বিশ্বকাপজুড়ে বিশ্বকাপজুড়ে এক মিশ্র অনুভূতি নিয়ে সময় কাটানোর কথাও জানান এই রাষ্ট্রদূত। তিনি জানান, স্পেন ও আর্জেন্টিনার (তার মতে ‘দ্বিতীয় দল’) খেলাগুলো তিনি আগ্রহের সঙ্গে অনুসরণ করেছেন। তবে ফাইনালের সময় তিনি সেই পক্ষপাত বা আবেগকে একপাশে সরিয়ে রেখেছিলেন, কারণ তখন আর কোনো ছাড় দেওয়ার সুযোগ ছিল না এবং নিজের দলের জন্যই সমর্থন জোগাতে হতো।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa