ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
১৬৫ সিসির বেশি বাইক আমদানিতে নিষেধাজ্ঞা বহাল, নতুন নীতি আদেশ জারি ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ: বাধা আন্তর্জাতিক সূচি ও অর্থায়ন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ‘৫০০ টাকা মজুরি কোনো বিলাসিতা নয়’, আজ থেকে চা শ্রমিকদের কর্মবিরতি দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা
Advertise with us

ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ: বাধা আন্তর্জাতিক সূচি ও অর্থায়ন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ: বাধা আন্তর্জাতিক সূচি ও অর্থায়ন

ছবি: -সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সফল পরাশক্তি ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে এসে খেলার আগ্রহ দেখানোর পর দেশের ক্রীড়াঙ্গনে চরম উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় ভেন্যু ও অবকাঠামো পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছে।

তবে অনলাইন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘৬ অক্টোবর ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ চূড়ান্ত’—সংক্রান্ত গুঞ্জনটি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন স্পষ্ট করেন যে প্রীতি ম্যাচের প্রস্তাব থাকলেও কোনো তারিখ এখনো নিশ্চিত হয়নি।

সিবিএফ তাদের এশিয়া সফরের অংশ হিসেবে ৩ অক্টোবর ভারতে একটি ম্যাচ খেলে ৫ বা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে ইচ্ছুক। তবে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশের নির্ধারিত আন্তর্জাতিক টুর্নামেন্টের সময়সূচি নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। ইন্দোনেশিয়ায় এশিয়ান আসরের ব্যস্ততা শেষ করে মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় ফিরে বিশ্বসেরা ব্রাজিলের মুখোমুখি হওয়া কার্যত অবাস্তব। এ সমস্যা কাটাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র সাথে কথা বলবেন, যাতে আসিয়ান কাপে খেলার পাশাপাশি ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগটি হাতছাড়া না হয়।

ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিল প্রতিনিধিদল একটি প্রস্তাব পেশ করেছে। তাদের কন্ডিশন অনুযায়ী কলকাতা থেকে ২৫ জন খেলোয়াড়সহ মোট ১১৫ সদস্যের পুরো বহরকে ঢাকায় আনা, রাজকীয় আতিথেয়তা প্রদান এবং দুবাই পৌঁছে দেওয়ার পুরো খরচ বহন করতে হবে বাংলাদেশকে। বিশাল বহরের যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত এ আয়োজনে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা ব্যয় হতে পারে। বাফুফে কর্মকর্তা শাহীন জানান, দেশের ভাবমূর্তি ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ক্রীড়ামন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিপুল অর্থের সংস্থান করার পরিকল্পনা রয়েছে।

সিবিএফ প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচে বাংলাদেশি সমর্থকদের গভীর উন্মাদনা ও ভালোবাসার প্রতি সম্মান জানাতেই তারা ঢাকায় ম্যাচ খেলায় বিশেষ আগ্রহ দেখিয়েছে। ম্যাচের পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক মানের মাঠ নির্মাণ ও আধুনিক কারিগরি অবকাঠামো সংস্কারে বাফুফেকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সিবিএফ।

২০১১ সালে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ঢাকায় আসার পর দেশের ফুটবলে ঐতিহাসিক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। ব্রাজিলের এই সফর বাস্তবে রূপ নিলে দেশের সর্বস্তরে ফুটবলের নতুন জাগরণ তৈরি হবে বলে আশাবাদী ফুটবল সংশ্লিষ্টরা। বর্তমানে সব নজর সিবিএফের চূড়ান্ত সিদ্ধান্ত, বাজেট অনুমোদন এবং ফিফার সঙ্গে সূচি সমন্বয়ের দিকে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa