ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

৭ লাখ প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি টাকা ঋণ মওকুফ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
৭ লাখ প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি টাকা ঋণ মওকুফ

প্রান্তিক কৃষক।  ছবি: -সংগৃহীত

ক্ষুদ্র ও প্রান্তিক ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষকের মোট ৬০৪ কোটি ৮১ লাখ টাকার ঋণ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও কৃষিবান্ধব নীতির আলোকে অনূর্ধ্ব ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এই বিশেষায়িত ব্যাংকটি তথ্যটি নিশ্চিত করে।

ব্যাংকের তথ্যমতে, ৪৮টি জেলার তথ্য যাচাই-বাছাই ও হিসাব সমন্বয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে এই ঋণ মওকুফ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ১ হাজার ৫৫০ কোটি টাকার মোট মওকুফ পরিকল্পনার মধ্যে প্রায় ৩৯ শতাংশ একাই বাস্তবায়ন করেছে কৃষি ব্যাংক।

দীর্ঘদিন অনাদায়ী থাকায় প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে পড়া এসব কৃষক নতুন ঋণ নেওয়ার সুযোগ হারাচ্ছিলেন। এই সিদ্ধান্তের ফলে তাঁরা ঋণের চাপ মুক্ত হয়ে পুনরায় নিয়মিত ব্যাংকিং সেবায় নতুন কৃষিঋণ গ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী জানান, দ্রুততম সময়ে তথ্য যাচাই করে মওকুফ কার্যক্রম সম্পন্ন করায় বিপুলসংখ্যক কৃষক নতুন করে কৃষি উৎপাদনে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালু, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa