ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : বাসস  ছবি: -সংগৃহীত

দেশে সারের কোনো সংকট নেই এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, ক্ষেত্রবিশেষে বিতরণ প্রক্রিয়ায় যে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তা নিরসনে সরকার কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সার পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, কৃষকদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মাত্র এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছিল।

সারের বর্তমান মজুতের তথ্য দিয়ে তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়া ৪ লাখ ৮২ হাজার টন, টিএসপি ৩ লাখ ৬৯ হাজার টন, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার টন এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টনসহ মোট ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার সংরক্ষিত রয়েছে। এর বাইরে বিপুল পরিমাণ সার আন্তর্জাতিক বাজার থেকে আমদানির প্রক্রিয়ায় রয়েছে।

বিতরণ ব্যবস্থার অসংগতি ও স্থানীয় কৃত্রিম সংকট নিয়ে উপদেষ্টা বলেন, সরকার বিতরণ ব্যবস্থায় সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনছে। অনেক ডিলার সময়মতো বরাদ্দ তুলে না নেওয়ায় কিছু স্থানে অস্থিরতা দেখা গেছে। অবহেলার দায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বদলি ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২৫ শতাংশ সার পরিবহন হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় রেখে সরকার আগেই সারের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতিও তুলে ধরেন। অপপ্রচারের বিষয়ে তিনি জানান, সরকারের বিরুদ্ধে ডিজিটালি ৪৬৪টি এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নামে ১৫৭টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে দ্রুতই এদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, পিআইবির ‘বাংলা ফ্যাক্ট’ প্রকল্পকে ‘নিউ মিডিয়া প্রজেক্ট’-এর আওতায় আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম লাফিয়ে দ্বিগুণ হয়েছে। এফএসআরইউ দুর্ঘটনার কারণে সাময়িক সংকট তৈরি হলেও তা মোকাবিলায় দেশীয় উৎস থেকে ১৭৫০ এমএমসিএফডি গ্যাস উত্তোলনে ১৫০টি কূপে খননকাজ চলছে। দ্রুত ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনা হবে। এ ছাড়া শিল্পকারখানার বকেয়া বিল এককালীন না নিয়ে ১২ মাসের কিস্তিতে পরিমার্জনের চিন্তাভাবনা চলছে।

প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে চতুর্থ প্রজন্মের এমআরসিএ মাল্টি রোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও আধুনিক ইউএভি সিস্টেম ক্রয়ের আলোচনা জোরদার করা হয়েছে।

সামাজিক কল্যাণ ও শিক্ষা খাতের অগ্রগতি উল্লেখ করে তিনি জানান, শিক্ষক ও কর্মচারীদের ৪ বছরের জমে থাকা অবসর কল্যাণ ভাতার ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। একই সাথে ৪১ লাখ পরিবারের জন্য ১৪ হাজার কোটি টাকা বাজেটে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরু করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa