ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডাকসুতে জিন্নাহর ছবি এবং অনুমোদনহীন ওয়েবসাইট: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবির ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম পর্যায় ১২ নভেম্বর ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তিন পার্বত্য কমিটি নিয়ে ৫২ নাগরিকের উদ্বেগ স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা নয়, প্রচলিত আইন হবে আরও শক্তিশালী : আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে শিক্ষার্থীর প্রতিবাদ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
Advertise with us

২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: -প্রতিনিধি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। তবে পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যথারীতি ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছুটির আমেজ তৈরি হয়েছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী বা কর্মচারী বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর মধুপূর্ণিমাও রয়েছে, তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আলাদা কোনো ছুটির প্রয়োজন হচ্ছে না।

সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি হিসেবে এটি অন্তর্ভুক্ত না থাকায় এবং বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এ দিনে ছুটি দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ২৩ সেপ্টেম্বর দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে কি না, তা স্ব-স্ব বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa