ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য ক্রয়ের উদ্যোগ টিসিবির  রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে তথ্য সুরক্ষায় বড় অংকের অর্থ দিবে টিকটক চাঞ্চল্যকর শিশু আছিয়া হত্যা মামলা: রায় ঘোষণার দিন পেছালো সেপ্টেম্বরে ১১ দলীয় জোটের লং মার্চ : নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা প্রত্যাশা   ঘুষ নেওয়ার অভিযোগ, সাময়িক বরখাস্ত সেই ভূমি কর্মকর্তা আবার রাজপথে ফেরার হুংকার দিল ‘তেলাপোকা পার্টি’!
Advertise with us

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ছবি: -ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভাবগম্ভীর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) ধর্মীয় অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দেশজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র দিনটিতে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, জিকির, সালাত ও নফল ইবাদতের জন্য সমবেত হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানগুলো যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হতে পারে, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে র‌্যাব।

সম্ভাব্য ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিটি র‌্যাব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধান প্রধান ধর্মীয় ভেন্যুতে প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন নিশ্চিত করার পাশাপাশি আপদকালীন পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি হিসেবে স্কেলিটন ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা উপস্থিতি।

নিরাপত্তা ব্যবস্থা ফলপ্রসূ করতে স্থানীয় মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নিরাপত্তা কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল যেন নাশকতা বা অপতৎপরতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহতের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা, গুজব, মিথ্যা তথ্য ছড়ানো বা উসকানিমূলক পোস্ট ও ছবি শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করেছে র‌্যাবের বিশেষ প্রযুক্তিগত দল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশবাসীকে সম্পূর্ণ ভীতিহীন পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের আহ্বান জানিয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অনাকাঙ্ক্ষিত তৎপরতা নজরে এলে তাত্ক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব বা নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সবার যৌথ সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছে র‌্যাব।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa