ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ঋণমান নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত করেছে মুডি’স জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট নুসরাত হত্যা: খালাস পেয়ে কারামুক্ত ৮ আসামি হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক লিবিয়া থেকে ফিরলেন আটক ১৬৮ বাংলাদেশি ইসি নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ময়মনসিংহ মেডিকেলে আগুন: তালাবদ্ধ সিঁড়ি বাড়িয়েছে বিপর্যয় স্থানীয় সরকার নির্বাচন: ভোটের তারিখ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাইবার অপরাধ : চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর
Advertise with us

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ছবি: -ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ রায় নিশ্চিত করা হয়। এর আগে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রুবেল রুহিয়া থানার খড়িবাড়ী গ্রামের নান্দু ইসলামের ছেলে। তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে ঢোলারহাট বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন স্থানীয়দের চাপে ভুক্তভোগীকে ফেরত পাঠালে তাঁর পরিবার রুহিয়া থানায় মামলা করে।

বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। উভয় সাজা একই সঙ্গে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধার্যকৃত জরিমানা ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবু নাঈম।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa